Bangladesh

E0A6ACE0A6A1E0A6BC-E0A6AAE0A6B0E0A78DE0A6A6E0A6BEE0A6AFE0A6BC-E2809.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-05 15:37:05
ওটিটির গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় ‘মির্জাপুর’-এর সিংহাসন দখলের লড়াই। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর : দ্য মুভি’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।  উদ্বোধনী আয়েই ২০২৬ সালের সর্বোচ্চ ব্যবসা করা সিনেমাগুলোর তালিকায় সেরা চারে জায়গা করে নিয়েছে কালীন ভাইয়া, গুড্ডু ও বাবলু পণ্ডিতদের লড়াইয়ের এই নতুন অধ্যায়। বড় পর্দায় ‘মির্জাপুর- দ্য মুভি’ সিনেবাণিজ্য বিশ্লেষক স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই ‘মির্জাপুর : দ্য মুভি’ আয় করেছে ২৪ কোটি ৬০ লাখ রুপি। পাশাপাশি তেলুগু সংস্করণ থেকে এসেছে ১৫ লাখ রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ৭০ লাখ রুপি। এই ব্যবসার সুবাদে সম্প্রতি মুক্তি পাওয়া ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-কেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর : দ্য মুভি’। প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছিল প্রায় ২২ কোটি রুপি। অর্থাৎ ওপেনিংয়ের দিক থেকে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমাটি এগিয়ে রয়েছে প্রায় ৮ কোটি রুপি। তবে ২০২৬...
E0A697E0A6ADE0A780E0A6B0-E0A6AAE0A78DE0A6B0E0A787E0A6AEE0A787-E0A6A.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-05 07:28:59
কাউকে নিয়ে তীব্র আকর্ষণ, কৌতূহল ও মানসিক ব্যস্ততাই ‘লিমারেন্স’। সাধারণত প্রেমের প্রথম দিকে এ রকম হয়। সপ্তাহখানেক থাকে। এরপর ধীরে ধীরে হরমোনের প্রভাব স্তিমিত হয়ে আসে। এই সময়ে মস্তিষ্কে ডোপামিনের কার্যকলাপ বেড়ে যায়। ফলে মনে হতে পারে, ওই মানুষটিই যেন সবকিছুর কেন্দ্র। তবে অনুভূতিটা স্বাভাবিক হলেও, সেটি যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ না করে—সেটাই গুরুত্বপূর্ণ। গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে বিশেষ করে যদি আপনি একাই উতলা হন আর অপর পাশের ব্যক্তি স্বনিয়ন্ত্রিত, স্থির ও শান্ত থাকেন, তাহলে আপনার মানসিক চাপ আরও বাড়তে পারে। এমন সময়ে নিজেকে সামলাতে কী করবেন? ১. অনুভূতিটাকে স্বীকার করুন; কিন্তু অনুভূতির প্রতিটি তাগিদ মেনে চলবেন না। আপনার মনে হতে পারে, এখনই মেসেজ দিতে হবে; অনেক কিছু জানাতে ইচ্ছা করবে; কিন্তু নিজের লাগাম নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ২. নিজের রুটিন অক্ষুণ্ন রাখুন। কাজ, পড়াশোনা, ব্যায়াম, ঘুম, বন্ধু ও পরিবারের সঙ্গে সময়—এসব চালিয়ে যান। প্রেমে তীব্র অনুভূতি মানেই গভীর সম্পর্ক নয় ৩. মস্তিষ্ককে অন্য কাজে...
E0A6B8E0A6B0E0A695E0A6BEE0A6B0E0A6BF-E0A6B9E0A6BEE0A6B8E0A6AAE0A6BE.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-04 23:22:20
বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, দালাল ধরতে র‌্যাব ও ডিজিএফআই একযোগে কাজ করছে। বহু হাসপাতালে অভিযান চালানো হয়েছে। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যার নির্মিত জেলা হাসপাতাল ও হাম চিকিৎসার জন্য ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি শ্রেণি রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জরিমানা করা হচ্ছে। অবৈধ ক্লিনিক সিলগালা করা হচ্ছে। তিনি বলেন, ভুয়া চিকিৎসক ও সনদধারী টেকনিশিয়ান দিয়ে অপারেশন...
E0A6A2E0A6BEE0A695E0A6BEE0A6AFE0A6BC-E0A685E0A6ACE0A6B8E0A78DE0A6A5.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-04 15:56:59
প্রতিবেশী দেশ ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হতে পারে। সতর্কবার্তায় ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন। Source link
Translate »