Bangladesh

E0A6ACE0A6BFE0A6A6E0A787E0A6B6E0A6BF-E0A6B6E0A6BFE0A695E0A78DE0A6B7.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-29 03:10:57
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসার সুযোগ বন্ধ করা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণে ১৭ সেপ্টেম্বর ২০২৬ নতুন এ নিয়ম ঘোষণা করেছে দেশটির সরকার। এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থী, তথাকথিত ‘ভিসা হপার’ এবং ব্যাকপ্যাকারদের জন্যও বিভিন্ন নিয়ম কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা আর স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় সঙ্গে আনতে পারবেন না। অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়াতে চাইলে তাদের উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জনের পথ বেছে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, আমরা আর এমন কোনো ব্যবস্থা রাখব না যার মাধ্যমে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসতে পারেন। তবে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিদেশি শিক্ষার্থী এবং প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়মে কিছু ছাড় থাকবে। পিএইচডি শিক্ষার্থীরা তাদের পরিবারকে সঙ্গে আনতে পারবেন। বার্ক বলেন, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের তুলনায় পিএইচডি শিক্ষার্থীদের জীবন ও পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন। ‘অভিবাসন কর্মসূচি পরিচালনার কাজ: কারা আসেন, কারা থেকে যান এবং কারা চলে যান’ শিরোনামে দেওয়া এক বক্তৃতায় বার্ক...
E0A695E0A781E0A695E0A781E0A6B0-E0A6ACE0A6BFE0A6A1E0A6BCE0A6BEE0A6B2.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-28 19:20:26
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে গত দুই বছরের পরিসংখ্যান বলছে, কুকুর ও বিড়ালের আক্রমণে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ৫৫ শতাংশ বেড়েছে। অথচ সারা দেশে ঠিক কত মানুষ এই ধরনের আক্রমণের শিকার হচ্ছেন, সেই পূর্ণাঙ্গ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। ফলে নিয়ে ঝুঁকির প্রকৃত চিত্রটি অনেকটাই আড়ালেই থেকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলের ভাষ্য, কুকুরের টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, পথকুকুরের সংখ্যা বেড়ে যাওয়া এবং ঘরে বিড়াল পোষার প্রবণতা বাড়ার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। এর ফলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। ঠিক এমন এক বাস্তবতায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘একসঙ্গে আমরা আরও শক্তিশালী’। দিনটির মূল লক্ষ্য জলাতঙ্ক নির্মূল এবং রোগটি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, প্রতি বছর বিশ্বে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে প্রাণ হারান। মানুষের মধ্যে জলাতঙ্ক সংক্রমণের প্রায় ৯৯ শতাংশ ঘটে কুকুরের মাধ্যমে। ঝুঁকিপূর্ণ এলাকায় কুকুরের...
E0A7A8E0A7AD-E0A6ACE0A69BE0A6B0-E0A686E0A6A4E0A78DE0A6AEE0A697E0A78.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-27 19:27:25
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার রাত ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করা হয়। ২৭ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। ​ জানা গে‌ছে, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড...
E0A69BE0A78BE0A69F-E0A6AAE0A78DE0A6B0E0A6A4E0A6BFE0A6B7E0A78DE0A6A0.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-27 11:54:27
চাকরি বদলানোর সময় অনেকেই একটি দ্বিধায় পড়েন। ছোট একটি প্রতিষ্ঠান বেশ বড় একটি পদ দিতে চাইছে। হয়তো ম্যানেজার বা টিম লিডার। অন্যদিকে বড় ও পরিচিত একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ এসেছে, কিন্তু পদটি তুলনামূলক ছোট। বেতনে হয়তো খুব বেশি পার্থক্য নেই। এমন পরিস্থিতিতে কোন চাকরিটি বেছে নেবেন? ছোট প্রতিষ্ঠানের বড় পদ আর বড় প্রতিষ্ঠানের ছোট পদ, দুটিরই কিছু সুবিধা আছে। তাই শুধু পদের নাম কিংবা প্রতিষ্ঠানের নাম কতটা পরিচিত, তা দেখে সিদ্ধান্ত না নিয়ে আরও কয়েকটি বিষয় ভাবা দরকার। ছোট প্রতিষ্ঠানে বড় পদে কী পাওয়া যায়? ছোট প্রতিষ্ঠানে বড় পদে কাজ করার বড় সুবিধা হলো বেশি দায়িত্ব নেওয়ার সুযোগ। কর্মী কম থাকায় সেখানে একজনকে নিজের নির্দিষ্ট কাজের বাইরেও অনেক কিছু করতে হয়। ধরা যাক, ছোট একটি প্রতিষ্ঠানে আপনি মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দিলেন। পাঁচজনের একটি টিম সামলানোর পাশাপাশি নতুন প্রচারণার পরিকল্পনা করা, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করা, খরচের হিসাব রাখা কিংবা কাজের ফলাফল দেখার দায়িত্বও আপনার। ফলে অল্প সময়ের মধ্যেই অনেক ধরনের...
E0A687E0A689E0A6B0E0A78BE0A6AAE0A787E0A6B0-E0A6ACE0A6BFE0A6AAE0A69C.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-26 12:43:46
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাসিন্দা মো. উজ্জ্বল হোসেন ২০২২ সালে দালালের মাধ্যমে ছোট ভাই মো. আরিফুল ইসলামকে ইতালি পাঠাবেন বলে এনজিও ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দালাল সেলিম রেজা একই এলাকার বাসিন্দা। তিনি লিবিয়ায় বসবাস করতেন। সেলিম ১০ লাখ টাকা দাবি করেছিলেন, তবে উজ্জ্বল তাকে ৫ লাখ ৭০ হাজার টাকা দেন। মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বেতনের চাকরির প্রতিশ্রুতি নিয়ে বিমানে ওঠেন আরিফুল। তার চোখে ছিল উন্নত জীবনের স্বপ্ন। আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য সেলিম তাকে লিবিয়ার বেনগাজি হয়ে ত্রিপোলিতে নিয়ে যান এবং বিক্রি করে দেন। সেখানে জানালাহীন একটি কক্ষে আরিফুলকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে ২০ লাখ টাকা দাবি করে চক্রটি। উজ্জ্বল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘ওদের উপস্থিতিতেই কেবল আমার ভাইকে আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো। ও আমাদের বলেছিল, ওরা যা চায়, দিয়ে দাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ ভাইকে মুক্ত করতে উজ্জ্বল পৈত্রিক জমি বিক্রি করেন এবং আরও ঋণ নিয়ে...
E0A695E0A781E0A6AFE0A6BCE0A6BEE0A695E0A6BEE0A69FE0A6BE-E0A6B8E0A6AE.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-25 22:15:24
সাগরের নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর দিগন্তজোড়া আকাশ– এমন অপার সৌন্দর্যের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। এবার কুয়াকাটার চিরচেনা সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে সাদা ঝিনুক। দূর থেকে দেখলে মনে হয় সৈকতে সাদা গালিচা বিছানো। কুয়াকাটা সমুদ্রসৈকতে সাদা ঝিনুকের গালিচা ভোরের আলো ফুটতেই জোয়ারের পানি সরে গেলে কুয়াকাটার বিভিন্ন অংশে চোখে পড়ে ঝিনুকের সমারোহ। বিশেষ করে তিন নদীর মোহনা, গঙ্গামতী, লেম্বুরচর, দোলনা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য ঝিনুক ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কোথাও সারি সারি ঝিনুক, কোথাও আবার অগভীর পানির সঙ্গে মিশে থাকা সাদা খোলস– সব মিলিয়ে সৈকতজুড়ে তৈরি হয়েছে ভিন্ন এক সৌন্দর্য। স্থানীয়দের ভাষ্য, জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহের সঙ্গে সমুদ্র থেকে বিভিন্ন ধরনের ঝিনুক ও শামুকের খোলস সৈকতের দিকে ভেসে আসে। জোয়ারের পানিতে এগুলোর তীরে পৌঁছানোর পর ভাটার সময় পানি সরে গেলে বালুচরে পড়ে থাকে। ফলে ভাটার সময় সৈকতে ঝিনুকের উপস্থিতি সবচেয়ে বেশি...
E0A6B8E0A78CE0A6A6E0A6BFE0A6B0-E0A6AAE0A695E0A78DE0A6B7E0A787-E0A6A.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-25 15:30:10
ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান যুদ্ধে পাকিস্তান ও তুরস্কের সরাসরি সম্পৃক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সৌদির আহ্বানে সাড়া দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর প্রধানরা জরুরি বৈঠকে যোগ দিতে রিয়াদে যাচ্ছেন। এর মধ্যেই সৌদি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বেড়েছে। সৌদির পক্ষে যুদ্ধে নামছে পাকিস্তান-তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগ্লু সৌদি সফর করবেন। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরও শিগগিরই রিয়াদে পৌঁছাবেন বলে আল জাজিরা জানিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ বিষয়ে নিশ্চিত করেনি। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। বৃহস্পতিবার তারা দাবি করে, সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে রিয়াদের একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাও রয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাইফ ও ইয়ানবুকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে...
E0A6ACE0A78BE0A6AFE0A6BCE0A6BFE0A682-E0A6A5E0A787E0A695E0A787-E0A68.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-24 03:48:42
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই। আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।’ মূলত, নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। এই চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে। Source link
E0A6AAE0A78DE0A6B0E0A6BFE0A6A8E0A78DE0A6B8E0A787E0A6B8-E0A6A1E0A6BE.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-23 19:54:53
বৃটেন ছেড়ে গোপন প্রেমিক পাকিস্তানি-বৃটিশ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাসনাত খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন প্রিন্সেস ডায়ানা। তার ভাই চার্লস স্পেন্সারের নতুন স্মৃতিকথায় এমন দাবি করা হয়েছে। বুধবার প্রকাশিত ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ বইয়ে স্পেন্সার লিখেছেন, বৃটেনে জীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে বলে মনে করতেন ডায়ানা। তাই কেপটাউনে হাসনাত খানের সঙ্গে তুলনামূলক শান্ত ও সাধারণ জীবন কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। প্রিন্সেস ডায়ানা এমনকি পরিকল্পনাটি বাস্তবায়নে বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ডের সহায়তা নেয়ার কথাও ভেবেছিলেন ডায়ানা। কেপটাউনের গ্রুট শুর হাসপাতালে বার্নার্ডই বিশ্বের প্রথম সফল মানব হৃদযন্ত্র প্রতিস্থাপন অস্ত্রোপচার করেছিলেন। স্পেন্সারের দাবি, হাসনাত খানের জন্য ওই হাসপাতালে উপযুক্ত চাকরির ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়ে বার্নার্ডের সাহায্য চেয়েছিলেন ডায়ানা। স্পেন্সার লিখেছেন, জীবনের ভবিষ্যৎ নিয়ে ডায়ানা প্রায়ই নানা ধরনের পরিকল্পনা করতেন। তবে সেসব পরিকল্পনার কিছু ছিল ‘সরল কিন্তু অসম্ভব স্বপ্ন’। ১৯৯৭ সালের মার্চে ভাইয়ের সঙ্গে দেখা করতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় ডায়ানা গভীরভাবে অসুখী ছিলেন। স্পেন্সারের...
E0A6ACE0A6BFE0A689E0A69FE0A6BF-E0A6B0E0A6BEE0A6A8E0A780-E0A6AAE0A6B.jpeg
Bangladesh, Leading News, Bengali/Inglês
2026-09-23 12:11:49
সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি। বিউটি রানী পাল সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক পত্রে গত সোমবার জেলা পর্যায়ে নির্বাচিত চার শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। এতে বিউটি রানী পাল ছাড়াও সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস রয়েছেন। বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে...
Translate »